‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
সারা আলি খানের অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। অনুরাগ বসু পরিচালিত এ সিনেমায় একটি আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, ঠিক তেমনই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। সেই সিনেমার সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ই মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলের জবাবও দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে মেট্রো ইন দিনো’ সিনেমার গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার

রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আদিত্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা আলি বলেন, দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ–সরল এবং সহ–অভিনেতাদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে জানেন। তিনি বলেন, অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। মেট্রো ইন দিনো’তে তার চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার লুক থেকে শুরু করে সব কিছু বসুদার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ–সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি। অভিনেত্রী বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে ওনার সিনেমার প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই ‘মেট্রো’–তে অভিনয় করছি। এ যেন স্বপ্নপূরণের এক গল্প। তিনি বলেন, আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ

বসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বসু স্যারের নায়িকা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার—এর উত্তরে সারা বলেন, এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা–ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। অভিনেত্রী বলেন, তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?