ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫

ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ |
সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি এসব গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ঐশ্বরিয়া লিখেছেন, “আমি দীর্ঘদিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল। আমি শুধু শান্তি বজায় রাখছি।” তিনি আরও বলেন, “কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি। এমন কিছু প্রচার করছেন যা আমি সমর্থন করি না।” তিনি জোর দিয়ে জানান, এ বিষয়ে তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা কোনো বিবৃতি কিংবা রেকর্ডিং প্রকাশ করেননি। তার ভাষায়, “আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ,

অডিও বা ভিডিও থাকে যাতে আমি এসব বলছি, তাহলে তা প্রকাশ করুন। না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন।” এ অভিনেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়।” নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মার পরিচয় ঘটে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গুম হ্যায় কিসিসে পেয়ার মে’-এর সেটে। কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একসঙ্গে ‘বিগ বস ১৭’-এও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। সাম্প্রতিক সময়ে তাদের আলাদা থাকার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তাদের

সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দেন। এসব গুজবকেই ‘ভিত্তিহীন’ এবং ‘প্রচারের অপকৌশল’ হিসেবে অভিহিত করেছেন ঐশ্বরিয়া। তার পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন- “কেউ যদি নীরব থাকে, তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।” ঐশ্বরিয়ার এই বক্তব্য বর্তমান ডিজিটাল যুগে সেলিব্রিটিদের গোপনীয়তা রক্ষার পক্ষে একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন অনেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ