হিরো আলম প্রসঙ্গে রিয়া মনি, সম্পর্ক ভাঙে তৃতীয় পক্ষের কারণে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

হিরো আলম প্রসঙ্গে রিয়া মনি, সম্পর্ক ভাঙে তৃতীয় পক্ষের কারণে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে বিচ্ছেদের জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি। শুক্রবার (২৭ জুন) বিকেলে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে রিয়া মনি লিখেছেন, ‌“সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে, সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।” ছবিতে দেখা যায়, প্রাইভেটকারে অসুস্থ হিরো আলমের মাথা নিজের কোলে রেখেছেন রিয়া মনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বগুড়ার ধুনটে এক বন্ধুর বাড়িতে মাত্রাতিরিক্ত ঘু‌মের ওষুধ খে‌য়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ‌হি‌রো আলম‌। উন্নত চি‌কিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ থে‌কে ঢাকায় নিয়েছেন সা‌বেক স্ত্রী রিয়া ম‌নি। শুক্রবার (২৭

জুন) বিকেল ৪টায় হাসপাতা‌ল কর্তৃপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে হিরো আলমকে নিয়ে প্রাইভেটকা‌রে ক‌রে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। হি‌রো আলম যে বন্ধুর বা‌ড়িতে ঘু‌মের ওষুধ খে‌য়ে অসুস্থ হ‌য়ে‌ছেন, সেই বন্ধু সাংবাদিকদের বলে‌ছেন, “গতকাল‌ হিরো আলম আমার বাড়িতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা ব‌লেন। তি‌নি যেখানে যান, সেখানে লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন বলে জানান। একটু নিরিবিলি সময় কাটাতে তিনি আমার এখানে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই হিরো আলম এ সিদ্ধান্ত নিয়েছেন।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর