১৬ বিলিয়ন লগ-ইন তথ্য ফাঁস, অ্যাপল-গুগল-ফেসবুক ব্যবহারকারীরা বড় ঝুঁকিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫
     ৫:০৪ অপরাহ্ণ

১৬ বিলিয়ন লগ-ইন তথ্য ফাঁস, অ্যাপল-গুগল-ফেসবুক ব্যবহারকারীরা বড় ঝুঁকিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৫:০৪ 111 ভিউ
সাইবারনিউজ (Cybernews) নামের একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের তদন্তে উন্মোচিত হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা, যেখানে অন্তত ১৬ বিলিয়ন ব্যবহারকারীর লগইন তথ্য, পাসওয়ার্ড এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে। এই গবেষণা পরিচালনা করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক ভিলিউস পেটকাউস্কাস (Vilius Petkauskas)। তদন্তের শুরু হয় ২০২৫ সালের শুরুর দিকে এবং তারা মোট ৩০টি আলাদা ডেটা ডাম্প শনাক্ত করেন। গবেষণা অনুযায়ী, এই তথ্য ফাঁসের ঘটনা মূলত ইনফোস্টিলার ম্যালওয়্যার (Infostealer malware) দ্বারা সংগঠিত, যা গোপনে ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইস থেকে লগইন তথ্য, পাসওয়ার্ড এবং অন্যান্য ডেটা চুরি করে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে: অ্যাপল আইডি, গুগল অ্যাকাউন্ট, ফেসবুক ও টেলিগ্রাম লগইন, গিটহাব (GitHub) ও ডেভেলপার

টুলস, ভিপিএন, ক্লাউড স্টোরেজ ও ইমেইল অ্যাকাউন্ট। এমনকি সরকারি পোর্টাল-এর লগইন তথ্যও রয়েছে তদন্তকারীরা জানিয়েছেন, এই তথ্য ফাঁস অনেকগুলো ছোট ছোট লিক এবং ম্যালওয়্যারের মাধ্যমে সংগৃহীত হয়েছে। এগুলো ডার্ক ওয়েবে বিক্রি বা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে "RedLine", "Raccoon" ইত্যাদি ম্যালওয়্যার এই ঘটনার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কারা ঝুঁকিতে? এই ঘটনার ফলে ঝুঁকিতে পড়েছেন: সাধারণ ব্যবহারকারী, প্রযুক্তি ডেভেলপার ও প্রোগ্রামার, সরকারি কর্মকর্তা এবং ব্যবসা ও সংস্থার একাউন্ট ব্যবহারকারীরা আইটি বিশেষজ্ঞরা নিরাপত্তার জন্য যেসব পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। পাসওয়ার্ড পরিবর্তন, দ্বি-ধাপ যাচাইকরণ (Two-Factor Authentication), অজানা লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকা, ইমেইল বা অ্যাকাউন্ট কোনো ডার্ক ওয়েব চেকারে চেক এবং প্রয়োজনে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের

সাহায্য নেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট সোনার বাজারে বড় স্বস্তি, কমলো দাম অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের ৩০ কোটির চুক্তিতে ১৬ কোটিই পানিতে: প্রেস সচিবের ভাইয়ের ভুয়া কাগজে নিঃস্ব ডা. শাহরিয়ার গৃহকর্মী নির্যাতন ‘নাটক’ ৩৭ হাজার কোটির বোয়িং ডিল: ‘পথের কাঁটা’ সরাতেই এমডি গ্রেপ্তার বাংলাদেশ অস্থিতিশীল হলে দিল্লিও নিরাপদ নয়: দক্ষিণ এশিয়ার সামনে এক ভয়ংকর সতর্কঘণ্টা ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বিএনপি এখন মার্কিন দূতাবাসের ‘পুতুল’, তারেক রহমান তাদের হাতে জিম্মি: সজীব ওয়াজেদ