আপনার ফোনে থাকা এই অ্যাপগুলো এখনই ডিলিট করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

আপনার ফোনে থাকা এই অ্যাপগুলো এখনই ডিলিট করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান Cyble। তারা সম্প্রতি এমন এক বিপজ্জনক অ্যাপ তালিকা প্রকাশ করেছে, যেগুলো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহারকারীদের টার্গেট করে অর্থ চুরি করছে। এই অ্যাপগুলো দেখতে একেবারে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের মত, যেমনঃ SushiSwap, PancakeSwap, Hyperliquid, Raydium ইত্যাদি। কিন্তু এগুলো আসলে ফিশিং অ্যাপ, যা ব্যবহারকারীর মেমোনিক ফ্রেজ (গোপন কোড) চেয়ে নেয় এবং এরপর তাদের আসল ওয়ালেট থেকে সম্পূর্ণ অর্থ তুলে নেয়। Cyble জানায়, এসব অ্যাপ Google Play Store-এও প্রবেশ করেছিল হুবহু আসল অ্যাপের নাম ও আইকন ব্যবহার করে। এমনকি কম্প্রোমাইজড বা হ্যাকড ডেভেলপার অ্যাকাউন্ট ব্যবহার করে এগুলো আপলোড করা হয়, যাতে মনে হয় এগুলো বিশ্বস্ত। যে

সকল অ্যাপ মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে: Pancake Swap SushiSwap Hyperliquid Raydium BullX Crypto Suiet Wallet OpenOcean Exchange Meteora Exchange Harvest Finance Blog এই অ্যাপগুলো একাধিক ডেভেলপার একাউন্ট থেকে এসেছে বলে মনে হলেও, এদের মধ্যে একই ধরনের ফিশিং লিংক, কোড প্যাটার্ন এবং বিবরণ রয়েছে, যা প্রমাণ করে এগুলো একটি বড় পরিসরের সাইবার অপরাধ চক্রের অংশ। Ezoic বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব এসব অ্যাপ ডিলিট করা উচিত এবং কেউ যেন ভুলেও এই অ্যাপগুলোর কোনো একটিও ইনস্টল না করেন। আপনার করণীয় কী? যদি উপরের তালিকায় থাকা কোনো অ্যাপ আপনার ফোনে থাকে, এখনই ডিলিট করুন। ক্রিপ্টো ওয়ালেটের অ্যাপ ডাউনলোড করার সময় কেবলমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিংকে ক্লিক করে ইনস্টল করুন। সর্বদা Google Play Protect চালু রাখুন। Cyble আরও

জানায়, এখন পর্যন্ত অন্তত ৫০টির বেশি ভুয়া ডোমেইন থেকে এই হামলা চালানো হচ্ছে এবং প্রতিটি অ্যাপ ধীরে ধীরে খুঁজে বের করে Google-এর কাছে রিপোর্ট করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারী হিসেবে সতর্ক থাকা এখন আর বিলাসিতা নয়—বরং নিরাপত্তার অপরিহার্য উপায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে