ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের
৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা
২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা
ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের
এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার
অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ
পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর
ঈদের ছুটিতে ব্যাংকগুলোর প্রতি যেসব নির্দেশনা
আসন্ন ঈদুল আজহায় দীর্ঘ ছুটিতে ব্যাংকগুলোর লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত টাকা জমা রাখতে হবে। কেনাটার বিল পরিশোধের জন্য পয়েন্ট অব সেল বা পিওএস সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। কিউআর কোড ও ইন্টারনেট ব্যাংকিংও নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে হবে।
সার্কুলারে বলা হয়, ‘এটিএম বুথে ত্রুটি দেখা দিলে দ্রুত নিরসন, পর্যাপ্ত টাকা রাখা, নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের এটিএম বুথ পরিদর্শন করতে হবে।’
সার্কুলারে বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং বা অন্য কোনো
সেবায় জালিয়াতির তথ্য পেলে সঙ্গে সঙ্গে গ্রাহককে জানাতে হবে। জাল জালিয়াতি রোধে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। সার্কুলারে আরও বলা হয়, মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিবভাবে চালু রাখতে হবে। এ বিষয়ে এজেন্টগুলোর কাছে পর্যাপ্ত নগদ টাকার জোগান নিশ্চিত করতে হবে। কারণ, ঈদের সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বাড়ে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।