ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না’
বলিউড অভিনেত্রী হুমা কোরেশি একজন অভিনেত্রী ও মডেল। যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি তিনটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
এরপরও সমালোচকরা বলেন, বলিউডের বাইরে থেকে এসে নিজেদের জায়গা করে নেওয়া সহজ নয়। আর বহিরাগত যদি হন নারী, তাহলে পথটা আরও কঠিন। তবে সেই কঠিন পথ পাড়ি দিয়েই আজ বলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী হুমা কোরেশি। তারকা সন্তান নন, বলিউডে পেছনে কেউ ছিল না, ছিল কেবল প্রতিভা আর অদম্য মনোবল।
সম্প্রতি এক অনুষ্ঠানে অকপটে তার পথচলার কথা বলেন অভিনেত্রী হুমা কোরেশি। জানালেন কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে। তিনি বলেন, ইন্ডাস্ট্রির বাইরের একজন নারী হিসেবে আমার বলিউড যাত্রা
মোটেই সহজ ছিল না। আজও এমন অনেক চরিত্র আছে, যেগুলো আমি নিখুঁতভাবে করতে পারি, তবু আমাকে ডাকা হয় না। কিন্তু আমি কি বসে কাঁদব? সুযোগ না পাওয়ার জন্য হাহুতাশ করব? মোটেও না— আমি নিজের শর্তেই কাজ করছি এবং তা চালিয়ে যাব। ২০০৮ সালে অভিনেত্রী মুম্বাইয়ে 'জংশন' নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন, যা কখনই তৈরি হয়নি। তিনি বলেন, আমি কখনো মুম্বাইতে আসার কিংবা অভিনেত্রী হওয়ার কথা ভাবিনি। কিন্তু আমার বন্ধু যখন এ অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য 'জংশন' নামে একটি চলচ্চিত্রের অডিশনে আমাকে ডেকেছিল, এটি আমাকে চিন্তিত করে। দুঃখজনকভাবে, চলচ্চিত্রটি কখনোই তৈরি হয়নি। কোরেশি টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের
সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। তিনি স্যামসাং মোবাইল (আমির খান), নেরোলাক (শাহরুখ খান), ভিটা মেরি, সাইফুলা অয়েল, মেডমার ক্রিম ও পেয়ারস সোপসহ বিভিন্ন ধরনের পণ্যের প্রচার করেন। একটি স্যামসাং মোবাইলে বাণিজ্যিক দৃশ্যধারনের সময় পরিচালক অনুরাগ কাশ্যপ তার অভিনয় ক্ষমতা দেখে অভিভূত হন এবং একটি চলচ্চিত্রে তাকে অভিনয় করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিনেত্রী বলেন, আমি তাকে বিশ্বাস করিনি। আপনি এই শিল্পের অনেক গল্প শুনতে পান, তাই আমি বিচলিত আত্মার সঙ্গে অপেক্ষা করছিলাম না। কাশ্যপ তার প্রতিশ্রুতি রাখেন, যদিও তার সঙ্গে তার কোম্পানি অনুরাগ কাশ্যপ ফিল্মস তিনটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেন হুমা কোরেশি। হুমা বলেন, বলিউডে এখনো নারীদের নিয়ে একরকমের ছকে
বাঁধা মানসিকতা কাজ করে। তিনি বলেন, 'মহারানী' আর 'তরলা'র মতো সফল কাজের পর এক কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে বলেছিলেন— তুমি এত সুন্দর, তুমি কেন এমন চরিত্রে অভিনয় কর, যেখানে নিজেকে বয়সি দেখাও? অভিনেত্রী বলেন, পরিচালকরা নাকি তরুণী চরিত্রে আমাকে কাস্ট করতে চান। কিন্তু আমি পর্দায় বয়সের ভার নিয়ে চরিত্র করায় নাকি পিছিয়ে যাচ্ছি। কী বিচিত্র মানসিকতা। মেয়েদের নিয়েই কেন এই চাপ—যেন তারা নিজেদের চেয়ে ১০ বছর ছোট দেখাবেন পর্দায়। নিজের অভিজ্ঞতা থেকে হুমা আরও বলেন, গাছগাছালির পাশে দাঁড়িয়ে নাচের দৃশ্যে কাজ করেছি অনেক। কিন্তু এখন আর সেই পথে হাঁটতে চাই না। ভালো চিত্রনাট্য পেলে আমার বয়সের চেয়ে বড় চরিত্রে অভিনয়
করতেও রাজি। তাতে ভয় নেই। সাহস আর আত্মবিশ্বাসের এমন নজির বলিউডে খুব বেশি দেখা যায় না। হুমা কোরেশি আজ সেই বিরল উদাহরণগুলোর একটি। হুমা কোরেশি বলেন, ‘শোনেন, আমার সামনে দুটি রাস্তা খোলা ছিল—একটা হলো সৌন্দর্য বাড়াতে একের পর এক কসমেটিক সার্জারি করা, আর পরিচালকের কলের অপেক্ষায় থাকা। আরেকটি হলো— ভালো চিত্রনাট্য হাতে নিয়ে সাহসী চরিত্রে কাজ করে যাওয়া। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছি। প্রসঙ্গত, হুমা কোরেশি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। প্রথমে তিনি থিয়েটার অভিনেত্রী ও মডেল হিসেবে কাজ করেন। বিভিন্ন নাটকের প্রযোজনার কাজ করার পর, তিনি মুম্বাইতে চলে যান এবং টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের
সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। স্যামসাং মোবাইলের বাণিজ্যিক বিজ্ঞাপনে দৃশ্যধারণের সময় অনুরাগ কাশ্যব তার অভিনয় ক্ষমতা লক্ষ্য করেন এবং অনুরাগ তার সংস্থার সঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত করান। উল্লেখ্য, হুমা কোরেশিকে খুব শিগগির দর্শকরা দেখতে পাবেন ‘জলি এলএলবি ৩’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহারানী’র চতুর্থ কিস্তিতেও অভিনয় করবেন তিনি।