বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
সংগীতশিল্পী তাহসান খান প্রশংসিত তার গানের জন্য, তাছাড়া অভিনয়েও তিনি সফল। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ। রোজা আহমেদকে বিয়ের পর যেন সে আগ্রহ আরও বেড়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনদের থাকে আনাগোনা। বৃষ্টিভেজা দিনে তাহসানের স্ত্রী রোজা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দুজনের রোমান্টিক মুহূর্ত। দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রের গানের সুর। এখন গ্রীষ্মকাল চলছে, দাবদাহে সবার অবস্থা খারাপ। মেঘের ডাক ও বৃষ্টির টাপুর টুপুর শব্দ পেলেই বাইরে ভিজতে ছুটে যান অনেকেই। আর এমন মুহূর্তে যদি প্রিয়জন সঙ্গে থাকে, তাহলে তো কথাই নেই। সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও

একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা। শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন। রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে