পরিচালনায় আসছেন যিশু, কোন ছবিতে হাতেখড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

পরিচালনায় আসছেন যিশু, কোন ছবিতে হাতেখড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত বলিউডেও সমানতালে এগিয়ে যাচ্ছেন। এবার অভিনেতার তরফ থেকে এলো বড় সুখবর। অনুরাগীরা এতদিন তাকে প্রযোজক-অভিনেতার ভূমিকায় দেখে এসেছেন। এবার তিনি নতুন রূপে আসছেন—স্বয়ং পরিচালক হিসাবে মাঠে নামতে চলেছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন— তার মুকুটে পরিচালকের তকমা যোগ হতে চলেছে। সব ঠিক থাকলে নাকি বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট পরিচালিত ‘আর্থ’ সিনেমার বাংলা রূপান্তর করতে চলেছেন যিশু। যে সিনেমার পরতে পরতে পরকীয়া ও ভালোবাসা জড়ানো। যদি গুঞ্জন সত্যি হয়, তবে বুঝতে হবে—যিশু জীবনে অতীতের সম্পর্কের গল্প পটভূমিকায় রেখে সিনেমা বানাতে চলেছেন? একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা-প্রযোজক সৌরভ দাস। তিনি বলেন, হ্যাঁ, আমরা

একটি সিনেমা করতে চলেছি। অবশ্যই আমাদের সঙ্গে মহেশজি রয়েছেন। তবে একটি মৌলিক গল্প থেকে সিনেমাটি হবে। মুম্বাইয়ে মহেশজির দলের চিত্রনাট্যকার সিনেমার গল্প লিখছেন। আগামী বছর এ সিনেমার শুটিং শুরু হতে পারে বলেও জানান সৌরভ দাস। অভিনেতা বলেন, সম্পর্ক নিয়ে হিন্দিতে অতীতে অনেক ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে। তেমনই একটি সিনেমা তারা বানানোর চেষ্টা করছেন। সে ক্ষেত্রে মহেশজির ‘আর্থ’ নয় কেন? সৌরভের জবাব, তারা দর্শকদের মৌলিক গল্প ও মৌলিক সিনেমা উপহার দিতে চান বলে। কোনো রূপান্তরিত সিনেমা বানানোর ইচ্ছা তাদের নেই। মহেশের ‘আর্থ’ সিনেমায় এক দম্পতির বিয়ে, বিচ্ছেদ এবং তাদের নতুন জীবনের গল্প। অভিনয়ে শাবানা আজমি, স্মিতা পাটিল, কুলভূষণ খরবান্দা, রাজ কিরণ,

রোহিণী হত্যাঙ্গদি, দীনা পাঠক, ওম শিবপুরীর মতো তারকা অভিনেতারা ছিলেন। মৌলিক গল্প নিয়ে সিনেমা বানালে কারা অভিনয় করবেন? সৌরভ জানিয়েছেন, গল্প লেখা শেষ হলে তার পর এ বিষয়টি নিয়ে তারা ভাববেন। পরিচালক মহেশ ভাটের সহযোগিতায় যিশু সদ্য নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম দিয়েছেন— হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সৌরভ যিশুর সঙ্গে হাত মিলিয়েছেন। উল্লেখ্য, যিশু ভালোবেসে বিয়ে করেছিলেন নীলাঞ্জনাকে। টালিউডের আদর্শ দম্পতি ছিলেন তারা। এক যুগেরও বেশি সময়ের পর তাদের বিচ্ছেদ। রটনা ও আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে তার প্রেমের খবর পৌঁছে যায় নীলাঞ্জনার কানে। যার জেরে তিনি সরে যান যিশুর জীবন থেকে। এতদিন যৌথভাবে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে প্রযোজনা করেছেন যিশু। এক বছরেরও

বেশি সময় তারা আর এক ছাদের নিচে থাকছেন না। নীলাঞ্জনার পাশাপাশি সামাজিক মাধ্যমে যিশুর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও। পরিচালক মহেশ ভাটের ‘আর্থ’-এও প্রায় একই ধারার গল্প, যা যিশুর জীবনেও জড়িয়ে আছে। সে রকম গল্প নিয়েই বড়পর্দায় নতুনরূপে আবির্ভূত হবেন এ অভিনেতা বলেই নেটিজেনরা ধারণা করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর