বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
পূর্বনির্ধারিত সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে গতকাল বন্ধ হয়ে যায় আইপিএল। টুর্নামেন্টের মাঝ পথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় সব কিছু ওলট পালট হয়ে গেছে। আইপিএলের পর জুনের শুরুতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে যাওয়ার কথা । সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর বাংলাদেশে। আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা আগস্টে বাংলাদেশ সফরের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনে নজর দিচ্ছে। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে

আসার কথা ছিল ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সফর বাতিল হতে পারে। ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। আগস্ট মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের ম্যাচগুলো হতে পারে। শুধু তাই নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, সেটাও স্থগিত হয়ে যেতে পারে। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে এমন সমস্যা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবুও এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার! কমছে অপরিশোধিত তেলের মজুদ, ১০-১২ দিনের মধ্যেই সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা ড. ইউনূসের চরম অদক্ষতা ও অব্যবস্থাপনায় খাদের কিনারায় দেশের স্বাস্থ্য খাত সার সংকট : বিএনপি সরকারের আমলে সারের জন্য জীবন যায় কৃষকের শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের নেপালের জেন-জিদের তরুণ নেতা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জেন-জি নেতারা হারাচ্ছেন গ্রহণযোগ্যতা! বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার বাংলাদেশে আবারও ইতিহাস বিকৃতির পথে ফেরা ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার! অকটেন সরবরাহে হিমশিম খাচ্ছে সরকার, মজুদ করে অধিক দামে বিক্রি করছে বিএনপি সংশ্লিষ্টরা বিনা চিকিৎসায় অর্ধশত শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেই কি সরকার দায় এড়াতে পারে? ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে