নজর কাড়লেন নায়িকা সুবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫

নজর কাড়লেন নায়িকা সুবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ |
ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার সংগীতশিল্পী প্রমিত কুমারের গাওয়া ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবাহ। গানটি মুক্তি পর বেশ প্রশংসা পাচ্ছে সুবাহ। গানের কথা লেখার পাশাপাশি এটি সুরও করেছেন প্রমিত। ২০০৯ সালে প্রকাশ হওয়া ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ গানটি দিয়ে পরিচিতি পান এ শিল্পী। সেসময় গানটি সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়েছিল। এরপর আরও অনেক গান তিনি গেয়েছেন। সে ধারাবাহিকতায় এবার নতুন গান প্রকাশ করলেন।

এটি প্রকাশের পর থেকেই লুফে নেন শ্রোতা-দর্শক। গানের প্রশংসার পাশাপাশি মডেল হিসাবে নজর কাড়েন সুবাহ। তার উপস্থিতি গানটিকে আরও আকর্ষণীয় করে তুলে। শাহ হুমায়রা সুবাহ বলেন, ‘আমি তো গানের মডেল হয় না। কিন্ত এই গানটা যখন আমাকে অফার করলো তখন শোনে ভালো লেগেছে। মিউজিক ভিডিওটা সিনেমিক তাই রাজি হয়ে গিয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে, খুব ভালো লাগছে।’ উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল