চীনে পর্যটকবাহী নৌকাডুবি: ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৭০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

চীনে পর্যটকবাহী নৌকাডুবি: ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের কিয়ানশি শহরে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ১০ জন নিহত ও ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার আকস্মিক প্রবল বাতাসের তোড়ে চারটি পর্যটকবাহী নৌকা উল্টে যায়। এতে মোট ৮৪ জন যাত্রী পানিতে ডুবে গেলে ৯ জনের মৃত্যু হয়। সোমবার আরও একজন নিখোঁজের লাশ উদ্ধার হলে মৃতের সংখ্যা ৯ থেকে বেড়ে ১০-এ পৌঁছায়। দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মে দিবস উপলক্ষে দেশটির জনগণ সপ্তাহব্যাপী ছুটি উদযাপন ও উপভোগে ব্যস্ত সময় পার করছে। এই সময়টা মূলত চীনা পর্যটনের সবচেয়ে ব্যস্ত মৌসুম হিসেবে পরিচিত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় তীব্র শোক প্রকাশ করে উদ্ধার তৎপরতায় ‘সর্বোচ্চ চেষ্টা’

চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি একাধিক দুর্ঘটনার প্রেক্ষাপটে পর্যটন ও গণপরিবহণে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা জরুরি। শুধু এই ঘটনাই নয়, এর মাত্র দুই মাস আগে হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা একটি শিল্প জাহাজের সঙ্গে ধাক্কা খেলে ১১ জনের মৃত্যু হয়। সপ্তাহান্তেই আরেকটি দুর্ঘটনা ঘটে চীনের পূর্বাঞ্চলের সুজৌ শহরে। সেখানে একটি দর্শনীয় স্থান উদ্বোধনের সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এতে একজন নিহত হন এবং চারজন আহত হন। এ সব ঘটনার প্রেক্ষাপটে চীনা কর্তৃপক্ষ তাদের পর্যটন মৌসুমে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দিয়েছে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর