ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২
৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫
বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
বাঁচানো গেল না শিশু আয়ানকে
গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ান (দেড় বছর) মারা গেছে।
শনিবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, জয়দেবপুর থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছিলেন। শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়ানের মৃত্যু হয়েছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। এখনো দুজন দগ্ধ রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
২৭ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ২৮ এপ্রিল সীমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার শরীরে ৯০ শতাংশ
দগ্ধ ছিল। পরদিন সকালে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা এইচডিইউতে মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া পারভীন শরীরের ৩২ শতাংশ ও তানজিলা শরীরের ৯০ শতাংশ পোড়া নিয়ে এইচডিইউতে চিকিৎসাধীন।
দগ্ধ ছিল। পরদিন সকালে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা এইচডিইউতে মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া পারভীন শরীরের ৩২ শতাংশ ও তানজিলা শরীরের ৯০ শতাংশ পোড়া নিয়ে এইচডিইউতে চিকিৎসাধীন।





