বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছরসহ ৮ দফা দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছরসহ ৮ দফা দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
আসন্ন বিশেষ বিসিএসে ৫০০টি পদে ডেন্টাল সার্জন নিয়োগ ও একই সঙ্গে বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়স সীমা ৩২ বছর থেকে ৩৪ বছরে উন্নীত করার দাবি জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (ডেন্টাল বিভাগ)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি প্রফেসর ডাক্তার মো. নুরুল আমিন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো মোস্তাফিজুর রহমানসহ ডেন্টাল ডাক্তাররা উপস্থিত ছিলেন। তারা বলেন, ১০ শয্যা, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেন্টাল সার্জন পদ সৃষ্টিসহ জেলা, উপজেলা পর্যায়ে প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। (বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে

১০,০০০ জনে ১ জন ডেন্টাল সার্জন প্রয়োজন)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের দুইটি জুনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) এর পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের পাঁচটি ডেন্টাল কনসালটেন্ট এবং ৫ম গ্রেডের দুইটি সিনিয়র ডেস্টাল কনসালটেন্টের পদ সৃজন করতে হবে। লিখিত বক্তব্যে তারা বলেন, স্বাস্থ্য সেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল সাজেক্টে বিষয় বহির্ভূত অর্থাৎ ডেন্টাল সার্জন পোস্টে সহকারী সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে। জনগণকে স্বল্পমূল্যে দন্ত সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যানসার সনাক্তের লক্ষ্যে ডেন্টিস্টকে অপারশনাল প্ল্যানের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্য দাবির মধ্যে জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা

প্রদান করতে পারবে না, তা নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি সব ধরনের বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে বিএসসি ইন ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে। ডেন্টাল ডাক্তাররা আরও বলেন, বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্রাক্টিস অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রিট মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ সময় ৮ দফা দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু