টঙ্গীতে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭, ছাঁটাই আরও ৭৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

টঙ্গীতে শ্রমিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭, ছাঁটাই আরও ৭৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে অবস্থিত যমুনা অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কারখানাটির এডমিন ম্যানেজার সোলায়মান কবির বাদী হয়ে মামলাটি করেন। আর রাতেই সেই মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম (২০), শাকিব খান (২৫), শাকিল (২৬), মনির হোসেন (২৪), সুমন মিয়া (২৮), জয় মিয়া (২২) ও আরিফুল ইসলাম হাকিম (৩৮)। বুধবার টঙ্গী পূর্ব থানা সূত্রে এসব তথ্য জানা যায়। এদিকে, সংঘর্ষের পর আরও ৭৫ শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে কারখানাটির ১১৪ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। যার জেরে ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। থানা সূত্র বলছে, সংঘর্ষের ঘটনার দিন রাতেই যমুনা অ্যাপারেলস

লিমিটেডের এডমিন ম্যানেজার সোলায়মান কবির ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এতে আরও ১৮৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা অ্যাপারেলস লিমিটেডে দুই হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। গত ২২ এপ্রিল কর্তৃপক্ষ ১১৪ শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা বুঝিয়ে দেন। এরপর থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নিয়মিত শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলন করে আসছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা স্বপ্রণোদিতভাবে কাজে আসলে ছাঁটাইকৃত শ্রমিকেরা এতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতিতি

নিয়ন্ত্রণে নেয়। টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার