চা বিরতির পর নাঈমের জোড়া আঘাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

চা বিরতির পর নাঈমের জোড়া আঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশের বোলারদের খাটিয়ে উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। সফরকারীরা যখন সাবলীলভাবে এগোচ্ছিলেন, ঠিক তখনই জোড়া আঘাত হেনেছেন স্পিনার নাঈম হাসান। চার বিরতির পর প্রথম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ৫৪ রান করা নিক ওয়েলচ। এরপর জিম্বাবুয়ের দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ এরভিন এবং শন উইলিয়ামসের ঝুলিতে পুরেছেন নাঈম। প্রথম জিম্বাবুয়ে অধিনায়ক এরভিনকে মোটে ৫ রানে উইকেটের পেছনে জাকের আলীর ক্যাচ বানিয়েছেন। এরপর জিম্বাবুয়ের পক্ষে এখন পর্যন্ত ৬৭ রান করা উইলিয়ামস নাঈমের বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান। উল্লেখ্য, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয়

টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাঁচামরার ম্যাচ টস হেরে এখন ফিল্ডিং করছে স্বাগতিকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার