কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত বেড়ে ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত বেড়ে ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপাইন সম্প্রদায়ের ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’র উৎসবে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। কানাডার ফেডারেল নির্বাচনের ঠিক দুই দিন আগে এ ধরনের হামলা সন্ত্রাসী কি-না, তা জনমনে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে, এটা কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী হামলা নয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ সমবেত হয়েছিল। ইতিমধ্যেই গাড়িচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পুরো কানাডায় শোকের ছায়া নেমে এসেছে। স্পর্শ করেছে কানাডার ফেডারেল নির্বাচনের প্রচার প্রচারণায়। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি ক্যালগেরিসহ কানাডার বেশ কয়েকটি বড় বড়

নির্বাচনী প্রচারণা বা সমাবেশ স্থগিত করেছেন। যেখানে নির্বাচনের আগের দিন এই সমাবেশ লিবারেল পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এনডিপি নেতা জাগমিত সিং বেশ কয়েকটি রেলি স্থগিত করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ মিসিসিগা ফিলিপাইন চার্চে গিয়ে কমিউনিটিকে তার সহমর্মিতা জানিয়েছেন। প্রসঙ্গত, ‘লাপু লাপু ডে’ উৎসবটি ছিল ফিলিপাইনোদের দ্বিতীয় উৎসব। গত বছর থেকে তারা ২৭ এপ্রিল উৎসবটি পালন শুরু করে। ‘লাপু লাপু ডে’ ফিলিপাইনের ১৬শ শতকের এক আদিবাসী প্রতিরোধ যোদ্ধার নামে আয়োজিত, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার হিসাব অনুযায়ী, ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষিণ এশীয় এবং চীনাদের পর ফিলিপিনোরা হলো তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। যেখানে ১ লাখ ৭৪ হাজারের

বেশি ফিলিপিনো বসবাস করে, যা প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় আরও ৯ মায়ের কোল খালি নাহিদের ফাইফার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে একবার এফআইআর হলে তা আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট