বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলি ড্রোন এবং পরে যুদ্ধবিমান দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের আল-হাদাথ এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আল-মানার টিভি জানায়, হামলার আগে দখলদার ইসরাইলি বাহিনী আল-হাদাথ অঞ্চলের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করে। এরপর একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায়। পরে ইসরাইলি ড্রোন আরও কয়েকবার হামলা চালায় এবং হাদাথ অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হামলা পরিচালনা করে। আল-মানার জানায়, উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে কোনো সামরিক স্থাপনা নেই। ইসরাইলের এই হামলা এমন সময়ে ঘটল, যখন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে

বলবৎ রয়েছে। চুক্তিটি গত নভেম্বর থেকে কার্যকর হলেও ইসরাইল এর মধ্যে কয়েক হাজারবার সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে হিজবুল্লাহর। বিষয়টি অনেকাংশে স্বীকার করে টাইমস অব ইসরাইল জানিয়েছে, আজকের এই হামলা ছিল অস্ত্রবিরতির পর থেকে বৈরুতে ইসরাইলি বাহিনীর তৃতীয় বিমান হামলা। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল দাবি করছে, তারা হিজবুল্লাহর একটি অস্ত্রগুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই দাবি সরাসরি নাকচ করে জানিয়েছে, ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তবে এ হামলায় এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা