ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ
জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
ডাস্টবিনে মিলল নবজাতকের লাশ
কিশোরগঞ্জের ডাস্টবিনে ফেলে রাখা মিষ্টির কাপড়ের ব্যাগে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় মুণ্ডহীন এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের ফার্মের মোড় এলাকার ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কিশোরগঞ্জ শহরের গাইটাল ফার্মের মোড় এলাকার ডাস্টবিনে কে বা কারা মিষ্টির কাপড়ের ব্যাগের ভেতর কালো কাপড় দিয়ে মুড়ানো নবজাতকের মুণ্ডহীন দেহ ফেলে রাখে। কুকুরকে ব্যাগটিকে নিয়ে নাড়াচাড়া করতে দেখেন আশপাশের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহিদ
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ মিষ্টির কাপড়ের ব্যাগে ভরে নবজাতকের লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ মিষ্টির কাপড়ের ব্যাগে ভরে নবজাতকের লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।



