ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় আলোচনা শেষ, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় আলোচনা শেষ, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার তৃতীয় দফা শনিবার শেষ হয়েছে। আলোচনাকারী দলগুলো নিজেদের রাজধানীতে ফিরে গিয়ে এ নিয়ে আরও বিস্তারিতভাবে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের জাতীয় টেলিভিশন ও রেডিওর (আইআরআইবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানী ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অগ্রসর হয়েছে এবং পারস্পরিক প্রত্যাশা ও দাবি-দাওয়া বিস্তারিত পর্যায়ে পৌঁছেছে’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘উভয় দলের মধ্যে প্রযুক্তিগত আলোচনা গভীরে পৌঁছেছে এবং তারা এখন আরও পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাবে’। অন্যদিকে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবার অন্যান্যবারের তুলনায় বেশি সময় নিয়েছে। তবে এখনো পরিষ্কার নয় যে, এর ফলাফল ইতিবাচক হবে নাকি নেতিবাচক’। মাসকাটে শনিবারের

তৃতীয় দফার আলোচনায় দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। এর আগে, চলমান আলোচনায় ইরানি প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাগাই জানান, আলোচনা ‘গুরুতর পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘উভয় পক্ষই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছে’। আলোচনা শেষে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই কথা বলেন। তার ভাষায়, ‘আজকের তৃতীয় দফার আলোচনা আরও বেশি গুরুতর পরিবেশে হয়েছে’। তিনি আরও বলেন, ‘যদিও সাধারণ নীতিমালা ও বিস্তারিত বিষয়ে এখনো কিছু মতপার্থক্য রয়েছে। তবে আমরা যে বিষয়গুলো আশা করছিলাম, সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচিত হয়েছে’। এদিকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আশানুরূপভাবেই চতুর্থ দফায় গড়িয়েছে। এ নিয়ে

ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের চতুর্থ দফা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াতে পারেন যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় আরও ৯ মায়ের কোল খালি নাহিদের ফাইফার, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০ কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে একবার এফআইআর হলে তা আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট