রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমেরিকানদের ক্ষোভের একমাত্র যিনি প্রাপ্য, তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন’। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্টকে একজন ‘মিথ্যাবাদী’ বলেও ‍অভিহিত করেন। ম্যাক্রোঁ বলেন, ‘যখন পুতিন মার্কিন আলোচকদের সঙ্গে আলাপ করেন, তখন তিনি বলেন, ‘আমি শান্তি চাই’। আবার যখন তিনি বিশ্বের সামনে কথা বলেন, তখনো বলেন, ‘আমি শান্তি চাই’। কিন্তু বাস্তবে তিনি ইউক্রেনে বোমা ফেলছেন, মানুষ হত্যা করছেন’। বৃহস্পতিবার মাদাগাস্কার সফর শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি রাশিয়াকে ‘আক্রমণকারী’ উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মিথ্যা বলা বন্ধ করার’ আহ্বান জানান। ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্স শুধু একটি জবাবের অপেক্ষায় আছে—রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? যদি তিনি ‘হ্যাঁ’ বলেন,

তাহলে আগামীকালই যুদ্ধবিরতি হতে পারে’। এই ইস্যুতে তিনি আবারও ফ্রান্সের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের জনগণের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তিতে বসবাসের অধিকার রক্ষা করা ফ্রান্সের নীতিগত অঙ্গীকার। এ সময় তিনি রাশিয়ার ‘আক্রমণাত্মক যুদ্ধের’ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি শান্তি আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ‘কূটনৈতিক প্রচেষ্টাকে’ সাধুবাদ জানান। ম্যাক্রোঁ বলেন, ‘আমরা জাতিগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে—আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের অবস্থান সর্বদা এক ও অবিচল’। এর আগে, দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে এক কূটনৈতিক সফরের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার স্ত্রী বুধবার মাদাগাস্কারে পৌঁছান। অবশ্য সফরটি শুরু হয় সোমবার, মায়োত্ত দ্বীপ থেকে। বৃহস্পতিবার মাদাগাস্কারের রাজধানী অ্যানতানানারিভোতে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় কমিশনের

(IOC) রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তিনি মায়োত্তের এই সংস্থায় অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানান। সফরের শেষ ধাপে মরিশাস যাওয়ার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ম্যাক্রোঁ সেই পরিকল্পনা বাতিল করেছেন। পোপের শেষকৃত্য ভ্যাটিকানে শনিবার অনুষ্ঠিত হবে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া ড. ইউনুস সরকারকে ‘শিশু খুনি’ আখ্যা দিলেন ইমি