ইতিহাস গড়ে বাংলাদেশকে লজ্জা দিয়ে হারাল জিম্বাবুয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

ইতিহাস গড়ে বাংলাদেশকে লজ্জা দিয়ে হারাল জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংস শেষে ৩০০ রানের লিড নেয়ার আশায় ছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনে মাত্র ২৫৫ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তাতে প্রথম টেস্ট জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ১৭৪ রান। সেই লক্ষ্য তাড়া কর‍তে নেমে সিলেট টেস্টের চতুর্থ দিনেই ইতিহাস গড়ে ৩ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই। পরের তিন দেখায় তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। প্রায় চার বছর পর টেস্টে বাংলাদেশের মুখোমুখি হয়ে সাড়ে ৬ বছরের জয়খরা কাটাল রোডেশিয়ানরা, সেই সিলেটের মাটিতেই। শান্তদের হারিয়ে একটি রেকর্ডও গড়েছে জিম্বাবুয়ে। তাদের সবচেয়ে বেশি রানতাড়া করে টেস্টে জয় এটি, এর আগে

১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬২ রান করে জিতেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশকে গুটিয়ে দিয়ে রান তাড়ায় নেমে সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তোলেন দুজনে। বেন কারেন ৪৪ রানে ফিরে গেলে জুটি ভাঙে। এরপর নিক ওয়েলচ ও শন উইলিয়ামস ফিরে যান আলো ছড়ানোর আগেই। দলীয় ১২৮ রানে ব্রায়ান বেনেট ফিরে যান ৫৪ রান করে। পরে আরও তিন ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ১০ রান এবং মায়াভো ১ রান এবং ওয়েলিংটন মাসাকাদজা ১২ রান করে ফিরে যান। রিচার্ড এনগারাভাকে নিয়ে রোডেশিয়ানদের জয়ের বন্দরে পৌঁছান ওয়েসলি মাধেভেরে। মাধেভেরে ১৯ রানে এবং এনগারাভা ৪ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ ৫টি এবং তাইজুল ২টি উইকেট নেন। এর আগে ৪ উইকেটে হারিয়ে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা, শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই, ৬০ রান করা শান্ত মুজারাবানির পেসে কাটা পড়েন। এরপর জাকের আলির সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকারে পরিণত হয়ে কাটা পড়েন এই অলরাউন্ডার। ফলে ২১০ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনিক একাই লড়াই চালিয়ে যান। শেষ উইকেটে সঙ্গীহীন জাকের দ্রুত রান করার চেষ্টা করতে গিয়ে ৫৮ রান করে ফিরলে ২৫৫ রানে

অলআউট হয় বাংলাদেশ। মুজারাবানি একাই নেন ৬ উইকেট। এর আগে, স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল ২৭৩ রান। এদিকে বাংলাদেশকে হারিয়ে চার বছর পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয়ের স্বাদ পেলো ক্রেইগ আরভিনের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়