জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেই হেরে গেল টাইগাররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠেই হেরে গেল টাইগাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টেস্ট ম্যাচে টাইগারদের হার। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে হেরে যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ১৯১ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক সৌরভ। ৪০ রান করেন অধিনায়ক শান্ত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ৫৯ রান করেন সেন উইলিয়ামস। আর ৫৭ রান করে ওপেনার ব্রাইন বেনেট। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের

হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক শান্ত। ৫৮ রান করেন জাকের আলি। আর ৪৭ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে। দুই ইনিংস মিলে ১০ উইকেট শিকার করেও দলের পরাজয় এড়াতে পারেননি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রান খরচায় ৫ উইকেট শিকার করা মিরাজ দ্বিতীয় ইনিংসেও ৫০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন