মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না; সংস্কার করছে গণপূর্ত অধিদপ্তর। ২০২৩ সালে ‘ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প ১২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়। সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যায়, স্মৃতিসৌধের কয়েকটি অংশের ইট খুলে ফেলা হয়েছে; স্তম্ভের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা অংশ। কিছু অংশের প্লাস্টারও খসে পড়েছে। এর পরই অনেকে অভিযোগ করেন, বুদ্ধিজীবীদের স্মৃতিচিহ্ন মুছে ফেলছে অন্তর্বর্তী সরকার। তবে স্মৃতিসৌধের সংস্কারকাজে কর্মরত সাইট ইঞ্জিনিয়ার আতোয়ার রহমান বলেন,

এটি ভাঙা হচ্ছে না। প্রতিবছরই রং করা হয়। এবারও ইটগুলো খুলে নতুন ইট লাগানো হচ্ছে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, সংস্কারকাজের জন্য মিরপুর কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা চারটি দেয়ালের মতো কাঠামোর ইটের আস্তর যান্ত্রিক হাতুড়ি দিয়ে খোলা হচ্ছে। স্মৃতিসৌধের বেদির চারদিকে থাকা এমন চারটি দেয়ালের মধ্যে তিনটির আস্তর খোলার কাজ চলমান। স্মৃতিসৌধের সামনে কংক্রিটের নতুন ব্লক এনে রাখা হয়েছে। ঢাকায় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হলে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়। কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংস্কারের এমন কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি।

এ কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের। সংস্থার ভাষ্য, স্মৃতিসৌধকে নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য পুরোনো ইটের আস্তরণ যান্ত্রিক হাতুড়ি দিয়ে খুলে ফেলা হচ্ছে। এখানে নতুন ইট বসানো হবে। সঙ্গে দোতলা মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বর্ষায় যেন পানি জমে না থাকে, সে জন্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়াও নির্মাণ করা হবে রেস্টহাউস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, স্মৃতিসৌধে দীর্ঘদিন সংস্কারকাজ হয়নি। আগেই প্রকল্পটি অনুমোদন হয়েছিল। এখন সংস্কার করা হচ্ছে। নকশা পরিবর্তন হচ্ছে না, সংস্কারে সবকিছুই আগের মতো রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়