জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার-রেড ক্রিসেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কাতার-রেড ক্রিসেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩০০ শিশুকে বিনামূল্যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ‘লিটল হার্টস ২০২৫’ মেডিকেল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিশেষায়িত একটি মেডিকেল টিম প্রায় ৩০০ শিশু স্ক্রিনিং করবে। যার মধ্যে ১২৫ জনকে অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। এই কার্যক্রমে সহায়তা করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পর্যন্ত। কাতার থেকে আগত বিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইউনুস বুজমিলিন এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। তাকে সহযোগিতা করছেন একজন কনসালটেন্ট অ্যানেসথেসিওলজিস্ট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন

বিশেষজ্ঞসহ একটি দক্ষ মেডিকেল টিম। যারা চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করছেন। জরুরি চিকিৎসা সেবার পাশাপাশি এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় দক্ষতা উন্নয়ন। স্থানীয় মেডিকেল কর্মীদের আধুনিক ক্যাথেটারাইজেশন পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যা দেশে শিশু হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদী সক্ষমতা বাড়াবে। রোববার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মসূচি পরিদর্শনে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম (অব.)। এসময় আরও উপস্থিত ছিলেন- সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং কিউআরসিএসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ থাবেত সাফি। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক গৃহীত এই

উদ্যোগে শতাধিক শিশুর জীবন বাঁচিয়েছে এবং স্বাস্থ্য ও আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর দুর্ভোগ লাঘব করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু