শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
দীর্ঘ চৌদ্দ বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সদ্য মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘পুরাতন’ প্রেক্ষাগৃহে প্রচুর ভালোবাসা পাচ্ছে। আর এতে বেজায় খুশি শর্মিলা ঠাকুরের পুত্রবধূ কারিনা কাপুর খান। বাংলা সিনেমায় শাশুড়ির এমন চমৎকার প্রত্যাবর্তনের জন্য ভালোবাসা জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে কারিনা বলেন, ‘আমার শাশুড়ি আইকনিক, কিংবদন্তি শর্মিলা ঠাকুরকে আমার শুভেচ্ছা জানাতে চাই। যিনি প্রায় ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরেছেন। তিনি ছিলেন এবং সর্বদাই বাংলার বাঘিনী থাকবেন। আমার মনে হয় সবাই এই সুন্দর সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে, তিনি

হয়তো আর বাংলা সিনেমায় কাজ করবেন না। কারণ হিসেবে বলেছেন, তিনি ফিট নন অভিনয় এবং শুটিংয়ের জন্য। ‘পুরাতন’ সিনেমায় শর্মিলা ঠাকুর ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে। উল্লেখ্য, শর্মিলা ঠাকুর, কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমায় অভিষিক্ত হন। ‘অপরাজিত’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দুর্দান্ত রসায়ন আজও স্মরণীয়। একটা সময় পুরোদস্তুর বলি অভিনেত্রী হয়ে গেলেও বাংলা সিনেমার মায়ায় পড়ে ফিরে এসেছেন বারবার। অল্পস্বল্প হলেও সময় সুযোগ বুঝে তিনি বাংলা সিনেমায় কাজ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর