পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা একে শান্তির পথ বলে মনে করছেন না। শনিবার মস্কোর দক্ষিণাঞ্চলের এক শান্ত পাড়ায় বাসিন্দারা হতাশ ভঙ্গিতে জানালেন, এই সাময়িক বিরতি যুদ্ধের কোনও সমাধান আনবে না। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। ৬১ বছর বয়সি পেনশনপ্রাপ্ত স্বেতলানা বলেন, ‘আমার মনে হয় না এর কিছু হবে। ইউক্রেন এই চুক্তি মানবে না, তাই এ থেকে কিছুই আসবে না।’ ৮৫ বছর বয়সি মারিয়া গোরানিনা মনে করেন, ইউক্রেন এই বিরতিকে শুধু পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে। তিনি বলেন, ‘ওরা আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালাবে। আমি চাই চিরদিনের

জন্য ইউক্রেনের সঙ্গে শান্তি হোক।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, কিয়েভ এই যুদ্ধবিরতি মেনে চলবে, তবে একইসঙ্গে তিনি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন স্থল ও বিমান হামলার মাধ্যমে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন। পুতিন গত মাসে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যদিও কিয়েভ তখন সেই প্রস্তাবে সম্মত হয়েছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি দ্রুত ফলপ্রসূ অগ্রগতি না হয়, তবে তিনি আর এই মধ্যস্থতায় থাকবেন না। ৬১ বছর বয়সি স্বেতলানা হতাশ কণ্ঠে বলেন, ‘তিন বছর ধরে চলা যুদ্ধে এত মানুষ পঙ্গু, নিহত হয়েছে, আর আমরা এখন কিছু অংশ দখলে নিয়ে থেমে যাব? তাহলে এর মানে কী? সবই

বৃথা?’ রাশিয়ার সেনাবাহিনী শনিবার দাবি করেছে, তারা কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম পুনরায় দখল করেছে, যেখানে ইউক্রেন গত আগস্টে এক সাহসী অভিযান চালিয়ে বহু কিলোমিটার এলাকা দখল করেছিল। এখন সেখানে ইউক্রেনের নিয়ন্ত্রণ শুধু একটুকরো এলাকায় সীমাবদ্ধ। রাশিয়া আরও এগিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলেও প্রবেশ করেছে। ৫৮ বছর বয়সি ইয়েভগেনি পাভলোভ মনে করেন না, ইউক্রেনকে এখন বিরতির সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি না। যুদ্ধবিরতির নামে ওরা আবার হামলা চালাবে, বিরতি দেওয়ার প্রয়োজন নেই। য দি চাপ দিই, তবে শেষ অবধি চাপে রাখতে হবে।’ পুতিন এই যুদ্ধবিরতিকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করলেও সাধারণ মানুষের মধ্যে সন্দেহের জায়গা থেকেই গেছে। পরিস্থিতি যেখানে এখন

দাঁড়িয়েছে, সেখানে এই সাময়িক বিরতি শান্তির পথে বাস্তবিক কোনও অগ্রগতি আনবে—এমন আশা মস্কোর অনেকেরই নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া