ভারতে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ, এবার মুখ খুললেন অমর্ত্য সেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

আরও খবর

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

ভারতে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ, এবার মুখ খুললেন অমর্ত্য সেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, বাঙালিদের ওপর অবহেলা হলে, আমাদের আপত্তি থাকবে। নাগরিকদের অধিকার মানতেই হবে। বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে ফিরেছেন অমর্ত্য সেন। সেখানেই বাঙালি হেনস্থা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, শুধু বাঙালি নয়, অন্য অঞ্চলে মানুষের সমস্যা হলেও আপত্তির কারণ থাকবে। সে বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি- আপত্তি থাকবেই। সব মানুষকে সম্মান দেওয়া উচিত। বিশেষত স্বদেশী মানুষের অধিকার ও মূল্য স্বীকার করতেই হবে। এটা যুক্তরাষ্ট্রীয় দেশ। বাঙালিদের অবহেলা হলে, আমাদের আপত্তির কারণ থাকতেই। সব মানুষকে সম্মান দেওয়া উচিত। নাগরিক অধিকার মানতেই

হবে। এটা সংবিধানেই বলা আছে। কোনো ভারতীয় উড়িশ্যায়, রাজস্থানে অবহেলিত, অত্যাচারিত হলে আপত্তি থাকবে। তার কথায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষার ওপর নেমে আসছে আক্রমণ। তা কখনও কাম্য নয়। বাংলা ভাষার উপর যে অবমাননা ও অবহেলার পরিবেশ তৈরি হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক'। সেই সঙ্গে তার মতে, যারা ভারতীয় তাদের পুরো ভারতবর্ষের ওপর অধিকার আছে। এটা শুধু একটা আঞ্চলিক অধিকার নয়। বাংলা ভাষার অতীতও স্মরণ করিয়ে দিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হলো তার মূল্য স্বীকার করতেই হবে। এর মাধ্যমে নানা কাব্য লেখা হলো।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ মনীষীদের সৃষ্টিকর্ম, এগুলোর মূল্য দিতেই হবে। সেই মূল্য যখন প্রয়োজন তখন অবহেলিত হচ্ছে। একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত, সে মূল্য পাচ্ছে না। তার উপর একটা বড় রকম অবহেলা হলে নিশ্চয়ই বন্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে