একাধিক বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমল হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

একাধিক বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমল হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার কমল হাসান। বলিউড থেকে বাংলা সিনেমার দুনিয়ায় তাকে চেনেন না এমন মানুষ খুব কমেই আছেন, প্রায় নেই বললেই চলে। যেমন বলিষ্ঠ তার অভিনয়, তেমনই দৃঢ় তার ব্যক্তিত্ব। রাজনৈতিক ক্ষেত্রে বরাবরই একরোখা মনোভাব পোষণ করেন এ অভিনেতা। সেই কমলকেই নাকি এক প্রশ্নের মুখে পড়েন তার বিয়ের কারণে। এর জবাবে যা বলেছিলেন অভিনেতা। কমল হাসান এ মুহূর্তে ব্যস্ত তার আসন্ন সিনেমার প্রচারে। মণি রত্নমের ‘ঠগ লাইফ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কমল হাসান। আর সেখানেই জিজ্ঞাসা করা হয়, বিবাহ বিষয়ে তার মনোভাব কী? অভিনেতা তার স্বভাবসুলভ ভঙ্গিতে জানান এক পূর্ব অভিজ্ঞতার কথা। তিনি

বলেন, প্রায় ১০-১৫ বছর আগে আমার এক বন্ধু সাংবাদিক একঝাঁক কলেজপড়ুয়া তরুণের সামনে আমাকে প্রশ্ন করেছিল— ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও কীভাবে আমি দুটি বিয়ে করলাম? আমি পাল্টা জিজ্ঞাসা করি— ‘সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার সঙ্গে বিবাহের কী যোগ?’ আর তারপরই উঠে আসে রামের প্রসঙ্গ। বর্তমানে রাজ্যসভার সদস্য ওই সাংবাদিক আরও বলেছিলেন, ভগবান রামের কাছে যিনি প্রার্থনা করেন, তিনি তো তার পথ অবলম্বন করেই বাঁচবেন। এর জবাবে কমল হাসান বলেন, প্রথমত আমি কোনো দেবতার কাছেই প্রার্থনা করি না। রামের পথও আমি অবলম্বন করি না। হয়তো আমি তার বাবার (দশরথ) পথ অবলম্বন করি (যার তিনজন মহিষীর কথা আমরা জানি)। উল্লেখ্য, ১৯৭৮ সালে অভিনেতা কমল

হাসান প্রথমবার বিয়ে করেন দক্ষিণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী বাণী গণপতিকে। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। আশির দশকে কমলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী সারিকা। ১৯৮৬ সালে তাদের প্রথম সন্তান শ্রুতি হাসানের জন্ম হয়। কমল-সারিকাকে বিয়ে করেন ১৯৮৮ সালে। ১৯৯১ সালে জন্ম হয় দ্বিতীয় কন্যা অক্ষরার। ২০০২ সালে সারিকার সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কমলের। এর পর ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত অভিনেতা সম্পর্কে ছিলেন অভিনেত্রী গৌতমীর সঙ্গে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু