হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কালিন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার প্রতিনিধি দলের সাথে আলোচনা করেছেন। তবে বৈঠকটি কোথায় হয়েছে তা উল্লেখ করেননি। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, এটি তুরস্কে হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি, তারা গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনা মোকাবেলার উপায় নিয়েও আলোচনা করেছেন। কালিন তাদের তুরস্কের অব্যাহত সমর্থনের বিষয়ে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আঙ্কারা ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্ত করার যে কোনও নতুন

প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধিতা করবে। ইসরাইল সম্প্রতি গাজার প্রায় ৩০ শতাংশ এলাকাজুড়ে সমগ্র রাফাহ শহরকে অন্তর্ভুক্ত করার জন্য উপত্যকাটির সীমান্ত বরাবর বাফার জোন সম্প্রসারণের প্রতি জোর দিয়েছে। এছাড়াও গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের শুরু করা সামরিক অভিযানে গাজা আবারও অবরোধ শুরু করেছে। ছিটমহলটিতে সব ধরনের মানবিক সাহায্য বন্ধ করে দিয়েছে এবং এটিকে হাতিয়ার বানিয়ে হামাসকে জিম্মি চুক্তিতে সম্মত হতে চাপ দিচ্ছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের একতরফা হামলায় এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ১ হাজর ৬৯১ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের

সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন