অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অপু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অপু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আবদুল্লাহ রানাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৩১০ ভোট। এছাড়া অভিনেতা শাহেদ শরীফ খানকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তিনি পেয়েছেন ৩৩২ ভোট। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সকাল ৯টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোটগণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। ২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান

সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এ সালাম সুমন, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয় পেয়েছেন সূচনা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মুকুল সিরাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আর এ রাহুল। অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের বিজয়ীরা হলেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ শিপলু, রাফা মো. নাঈম, রেজাউল রাজু, তুহিন চৌধুরী। এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ভোটার সংখ্যা ৬৯৯ জন। পরাজিত প্রার্থীরা চাইলে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত

ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে ছিলেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এ ছাড়া আপিল বোর্ডে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর