জোট সরকারে থাকছেন না বিলাওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

জোট সরকারে থাকছেন না বিলাওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানিয়েছেন, বিতর্কিত খাল প্রকল্প নিয়ে আলোচনা বা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর কারণে তার দল আর ফেডারেল সরকারকে সমর্থন করতে পারবে না। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল নিউজ। খাল প্রকল্পের বিরুদ্ধে হায়দ্রাবাদের হাত্রি বাইপাসে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, (ফেডারেল সরকার) তাদের জোট শরিকদের কথা শুনছে না এবং নতুন খাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারও করছে না। পিপিপি চেয়ারম্যান বলেন, বেনজির ভুট্টো যখন বিতর্কিত বাঁধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তখন মুলতান এবং খাইবার পাখতুনখোয়াসহ পাকিস্তানজুড়ে শ্রমিকরা প্রতিবাদ করেছিলেন। সবসময়ের মতো, ইসলামাবাদের লোকেরা এবারও

অন্ধ এবং বধির। কিন্তু নীতিগতভাবে আমরা এর বিরোধিতা করছি কারণ আমার ফেডারেশন ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা আপনাদের (ফেডারেল কর্তৃপক্ষ) ওপর আক্রমণ করছে। যখন দেশজুড়ে সন্ত্রাসবাদের আগুন জ্বলছে, তখন আপনারা এমন একটি ইস্যু তৈরি করেছেন যা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে পারে। বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমরা সকলেই তৃষ্ণায় মারা যেতে পারি। যদি পিপিপি কথা না বলে, তাহলে কে এটা থামাবে?’ বিলাওয়াল বলেন, ‘যদি আজ শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন, তাহলে তার হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু যেহেতু তিনি তা করছেন না, তাই পিপিপি তাদের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে। ‘ তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ থেকে প্রকল্পগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখনও নড়তে রাজি নন, এবং আমরাও পিছু হটতে প্রস্তুত নই।। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের জনগণের দাবি পূরণ করতে হবে, এবং যদি ফেডারেল সরকার এই প্রকল্প বন্ধ করতে প্রস্তুত না হয়, তাহলে আমরা পিছু হটতে প্রস্তুত। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ