ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫

ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ |
রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন প্রদেশের ওপর দিয়ে প্রবল বালুঝড় বয়ে গেছে । এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩ হাজার ৭৪৭ জন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইএনএ-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গতকাল মঙ্গলবার বাগদাদ এবং আরও কয়েকটি প্রদেশে বালুঝড় হয়েছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিচিৎসা নিতে এসেছেন কমপক্ষে ৩ হাজার ৭৪৭ জন। অসুস্থদের সবাই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন।” সাঈফ আল বদর জানান, রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর আল মুথান্নায়। বাগদাদে ১ হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন মঙ্গলবারের বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। বাকি

রোগীরা অন্যান্য অঞ্চলের। হাসপাতালে আসা এই রোগীদের একটি ক্ষুদ্র অংশ গুরুতর অসুস্থ অবস্থায় এসেছিলেন। তাদেরকে উচ্চতর চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারের ঝড়ে ইরাকের কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সাঈফ। “গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। আমাদের ওষুধ, মেডিকেল সাপ্লাই কিংবা অক্সিজেন— কোনোটিরই অভাব নেই,”আইএনএ-কে বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরাকে বালুঝড় বিরল কোনো দুর্যোগ নয়; তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বালুঝড়ের হার বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের জেলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইরানের স্থান পঞ্চম। সূত্র : আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু