ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫

ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ |
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ক্যাম্পাস আন্দোলনের জেরে ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। শুধু ভিসা বাতিলই নয়। ওই ৩২৭ জন পড়ুয়া ‘রাষ্ট্রদোহী’ তকমা দিয়েছে ট্রাম্প সরকার। ফলে তারা আর কখনও আমেরিকায় যেতে পারবেন না। বাতিল হওয়া ভিসাধারীদের প্রায় ৫০ শতাংশই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ জানিয়েছেন। ‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের’ এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ভিসা বাতিলের কারণ পরিষ্কার নয়। পদ্ধতিটাও অস্বচ্ছ। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভীষণ উদ্বেগের। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই ঘটনায় ভারত সরকারের অবস্থান কী? চুপচাপ বসে থাকার সময় এটা নয়। যুক্তরাষ্ট্রে

শিক্ষার্থীদের এই ভিসা বাতিলের পেছনে মূলত সাম্প্রতিক কিছু রাজনৈতিক আন্দোলনকে কারণ হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে সরব হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছিলেন। তাই তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের’ এক প্রেস বিজ্ঞপ্তিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ