বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কী ছিল: মোদিকে মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের পরিস্থিতি জানেন না, তাড়াহুড়োর কী ছিল: মোদিকে মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
সংশোধিত ওয়াকফ বিল পাস নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত। মুসলামনের বিরুদ্ধে মোদি সরকারের অধীনে পাস হওয়া এই আইনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশেও। এই অবস্থায় ওয়াকফ ইস্যুতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনের বক্তৃতার অনেকটা অংশ জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন অমিত শাহ। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনাতে শাহকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং বিএসএফের ভূমিকা

নিয়ে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতার আক্রমণ থেকে এদিন বাঁচতে পারেননি প্রধানমন্ত্রী মোদি। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ওয়াকফ সংশোধনী বিল কেন তাড়াহুড়ো করে পাস করা হলো সেই প্রশ্ন তার। মোদির উদ্দেশে মমতা বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল? পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। আপনি ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করছেন, চুক্তি করছেন। করেছেন করুন। তাতে দেশের ভাল হলে আমার কিছু বলার নেই।’ অমিত শাহকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আপনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন না। মোদিজির প্রধানমন্ত্রীত্ব গেলে আপনার কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে।’ এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘আমি মোদিজিকে অনুরোধ করছি, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে

সব এজেন্সি। যেমন পারছে ব্যবহার করছে।’ সংখ্যালঘুদের উদ্দেশে মমতার অনুরোধ, ‘এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়িবাবু ঢুকবেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু