জীবন্ত ছবি হঠাৎই স্মৃতি হয়ে গেল: পলাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

জীবন্ত ছবি হঠাৎই স্মৃতি হয়ে গেল: পলাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর ফেসবুকের পাতা যেন পরিণত হয়েছে এক শোক বইয়ে। দীর্ঘদিনের এ সহকর্মীকে নিয়ে জনপ্রিয় সব তারকারা স্মৃতিচারণা করছেন। দিচ্ছেন ছবিসহ স্ট্যাটাসও। সেই তালিকায় আছেন ‘কাবিলা’ খ্যাত তারকা জিয়াউল হক পলাশও। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করা সহকর্মীর কথা মনে করে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র একটি দৃশ্যের ছবি আপলোড করেন। আর ক্যাপশনে লিখেছেন, গুলশান আরা আহমেদ, আপনারা যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখেছেন তারা জানেন উনি কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি আরও লিখেছেন, আপনাদের প্রিয় পলি চেয়ারম্যান। এই মানুষটি আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। খুব ব্যথিত মন নিয়ে এই মৃত্যুর সংবাদ আপনাদের দিতে

হলো। সবশেষে এ অভিনেতা লিখেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। একসময়ের জীবন্ত এক ছবি আজ স্মৃতি হয়ে গেল। ভাবতেই কষ্ট হচ্ছে। আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসীব করেন। আমিন। এর আগে, অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। পরে তিনি ‘হৃদয়ের কথা’,

‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার (জিয়াউল হক পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে আলাদা পরিচিতি পান সদ্য প্রয়াত এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু