বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম। শীর্ষে রয়েছে চীন। ১০ম স্থানে ভারত। নিউজউইকের বরাতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র‌্যাংকিং তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশারই প্রতিফলন। ভারত সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢালছে। প্রতিবেদন মতে, চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণে ভূমিকার জন্য

সমালোচিত হয়। হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকৃতি এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশটির আচরণ বিশ্বব্যাপী অবিশ্বাসকে (চীনকে) আরও গভীর করেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। চতুর্থ অবস্থানে আছে উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরাইল আছে এ তালিকার পঞ্চম স্থানে। এ ছাড়াও ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইরান ও ইরাক। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে সিরিয়া এবং ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব