স্বর্ণের দামে নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

স্বর্ণের দামে নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বড় উত্থানের পর বড় দরপতন, এরপর আবার বড় উত্থান। যুক্তরাষ্ট্র ও চীনের পালটাপালটি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটছে। এতে বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক স্পর্শ করে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় কয়েক দফায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে মার্চের শেষ দিকে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৫০ ডলার ছাড়িয়ে যায়। তবে ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দিলে সোনার দামের বড় পতন হয়। এরপর চীন যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও চীনের ওপর শুল্ক আরও বাড়ায়।

দুই দেশের এ শুল্ক যুদ্ধের মধ্যে আবারও হু হু করে বাড়ে স্বর্ণের দাম। এতে গত সপ্তাহে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২০০ ডলার স্পর্শ করে। তবে এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমতে দেখা যায়। কিন্তু যুক্তরাষ্ট্র চীনের ওপর আরেক দফা শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ প্রতিবেদন লেখার সময় (বাংলাদেশ সময় বিকাল ৪টা) প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্ট। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা দেওয়ায় সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো এবং কমানোর ঘটনা ঘটেছে। দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণের

একদিন পর গত ১৪ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ এপ্রিল থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৪ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ

দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। এর আগে ১৩ এপ্রিল থেকে সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪২৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়। আজ রোববার এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।

এটি এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। শুধু ১৩ এপ্রিল এই দামে স্বর্ণ বিক্রি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির