টিকিটে দুর্নীতি বিসিবিতে দুদকের অভিযান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

টিকিটে দুর্নীতি বিসিবিতে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
মুজিব শতবর্ষের অনুষ্ঠান আয়োজনে প্রায় ১৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংস্থার তিন সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। প্রায় দেড় ঘণ্টার অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, মুজিববর্ষের কনসার্টসহ বিসিবির সব আয়োজনে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। তবে আসলে খরচ হয়েছে সাত কোটি টাকার মতো। এখানে প্রায় ১৯ কোটি টাকার মতো আত্মসাতের অভিযোগ পেয়েছি আমরা। টিকিট বিক্রির দুই কোটি টাকাও দেখানো হয়নি। অর্থ আত্মসাতের পরিমাণ তাই বাড়তে পারে। বিসিবির অর্থ বিভাগে কাগজপত্র পেয়েছি। সব কাগজপত্র হাতে

পেলে সুনির্দিষ্ট করে বলতে পারব।’ তিনি আরও জানান, তিনটি অভিযোগ পাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগগুলো হচ্ছে-বিপিএলের প্রথম ১০ আসরের টিকিট বিক্রির আয়ে অসঙ্গতি। মুজিব শতবর্ষ আয়োজনে বিসিবির অর্থ আত্মসাৎ। এছাড়া বিসিবির বিভিন্ন ক্রিকেট লীগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, অভিযান চলাকালে ২০২০-২১ সালে বিসিবির আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে আয়-ব্যয়ে গড়মিলের তথ্য উদঘাটনে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। যা যাচাই-বাছাই করে এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন অনুযায়ী কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। দুদক জানায়, বিসিবি একাদশ আসরে ১৩ কোটি টাকা টিকিট বিক্রি থেকে আয় করেছে। যেখানে আগের আট বছরে আয় ছিল ১৫ কোটি। এখানে অস্বাভাবিকতা

আছে। বিস্তারিত যাচাই করলেই অসঙ্গতি বেরিয়ে আসবে। বিসিবির তৃতীয় বিভাগ ক্রিকেটে ২০১৪-১৫ মৌসুম থেকে ক্লাব নিবন্ধন ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়। এতে টুর্নামেন্টে দলের অংশগ্রহণ কমে। গত ক’বছরে পাঁচটির বেশি দল তৃতীয় বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি। অর্থ নিয়ে এই কারসাজির অভিযোগ পুরোনো। দুদক জানিয়েছে, আগে ২-৩ বা সর্বোচ্চ চারদলের লীগ হতো। এখানে হয়তো কোনো কারণ আছে। কাগজপত্র সংগ্রহ করা হয়েছে, বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা দেখা হবে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, দুদকের অনুসন্ধানের বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!