সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ অবস্থায় ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। ডিসি মাসুদ বলেন, প্রকৃত কারণ জানতে সময় লাগবে। তারা কী কী কারণে এটা করেছে এরা (শিক্ষার্থীরা) এবং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমরা ঘটনার সূত্রপাতের বিষয়টি পরে তদন্ত করে দেখব। তবে

এরা মাঝে মধ্যে এই কাজ (সংঘর্ষ) করে থাকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে রমনার ডিসি বলেন, ঘটনার পরে আমরা দুটি ভাগে বিভক্ত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে এবং সিটি কলেজ শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। একইসঙ্গে তারা যেন মুখোমুখি না হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন দুই কলেজের শিক্ষার্থীরাই ভেতরে ঢুকে গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে স্ব স্ব কলেজের শিক্ষকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে মাসুদ আলম বলেন, আজ শিক্ষকদের সহায়তা আমরা পেয়েছি। অনেকেই চেষ্টা করছিলেন তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে। তবে শিক্ষক প্রতিনিধিদের সংখ্যা আরও বেশি হলে ভালো হয়। একজন বা কয়েকজন শিক্ষকের পক্ষে এত বড় সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।

তবে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা কাজ করব। এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু