‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহিদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা।’ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাছির তার পোস্টে বলেন, ‘আজ সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ‘ড্রোন শো’ হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে।কিন্তু শুধু শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাঈদের একই সময়ে শহিদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহিদ ওয়াসিম আকরামের নাম

বলেনি। তারা গণঅভ্যুত্থানের শহিদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এ রকম করতেই পারে। কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহিদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহিদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়।’ ছাত্রদলের এ শীর্ষ নেতা বলেন, ‘শহিদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয় বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শহিদ ওয়াসিম আকরাম। শহিদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ।’ নাছির উদ্দিন আরও বলেন, তাই তারা ইচ্ছাকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। আমরা কেউ এতে

বিচলিত নই। শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যত দিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহিদ ওয়াসিম আকরাম তত দিন অমর হয়ে থাকবেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’