যে কারণে অনিশ্চয়তায় ১৩৫৮ হজযাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

যে কারণে অনিশ্চয়তায় ১৩৫৮ হজযাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
এবারের হজে যেতে আগ্রহীদের জন্য এখনো মক্কা ও মদিনায় ২০টি এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি। ফলে হজের সময় সমস্যায় পড়তে পারেন বাড়িভাড়ার কাজ শেষ না হওয়ায় ১৩৫৮ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। একইসঙ্গে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় আজ সোমবারের মধ্যে জড়িত ২০ এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ না করতে পারলে লাইসেন্স বাতিল করা হতে পারে সতর্ক করে দেওয়া হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার পর্যন্ত মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়া না করার কারণ ব্যাখ্যাসহ সোমবার রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার সব প্রক্রিয়া

সম্পন্নকরণ করতে হবে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এবার হজে ৭০টি লিড এজেন্সির অধীনে আরও ৬৮-৩টি এজেন্সি হজ কার্যক্রমে অংশগ্রহণ করছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে গত ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। সৌদি সরকার পরবর্তীতে পরিবহণ চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া করার জন্য ২৫ মার্চ পর্যন্ত সময় বর্ধিত করে। ওই সময়ের মধ্যে যেসব এজেন্সি পরিবহণ চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া সম্পন্ন করতে পারেনি তাদের জন্য আরও ১০ দিন অর্থাৎ ৩ এপ্রিল তারিখের মধ্যে চুক্তিসমূহ সম্পাদনের সময় বৃদ্ধি করে তবে সৌদি সরকার। এদিকে রোববার তাসরিয়া প্রাপ্ত

বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তাসনিফ প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এমন অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব এজেন্সি/লিড এজেন্সিকে নিয়ে বারবার বৈঠক করে, চিঠি দিয়ে, মোবাইলে মেসেজ দেওয়ার পরও ২০টি লিড এজেন্সি মক্কায় ১২৬৫ জন ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়া সম্পন্ন করেনি। এর ফলে উক্ত এজেন্সির মাধ্যমে নিবন্ধিত উল্লেখিত হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এজেন্সির অবহেলার কারণে কোন হজযাত্রী হজে যেতে না পারলে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সংশ্লিষ্টরা সোমবার রাত আটটার

মধ্যে বাড়িভাড়াসহ যাবতীয় কাজ শেষ করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিলসহ এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার