সৌদির পর এবার আমিরাত সফরে সিরীয় প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

সৌদির পর এবার আমিরাত সফরে সিরীয় প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রোববার রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর উদ্দেশে রওনা দিয়েছেন। চলতি বছরে প্রেসিডেন্ট হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে এটি তার দ্বিতীয় সফর। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সফরে আল-শারাকে সঙ্গ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি। তিনি অবশ্য এর আগেই একবার ইউএই সফর করেছিলেন। বার্তা সংস্থা সানা জানায়, এই সফরে উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আহমেদ আল-শারা চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেব্রুয়ারিতেই প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সিরিয়ার এই নতুন নেতৃত্ব দেশটির সুন্নি ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) হাত ধরে

ক্ষমতায় আসার পর, আরব ও পশ্চিমা নেতাদের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবার আরব আমিরাত সফর করছেন। মূলত তার নেতৃত্বেই গত ডিসেম্বরে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে এইচটিএস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও