ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
চুমু নয়, শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন শিবপ্রসাদ
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জয় গোস্বামীর কবিতা লিখছেন! সাদা পিঠে কালো কালির রেখা। গান জুড়ে শিবপ্রসাদ-শ্রাবন্তীর প্রেম পর্ব! প্রেম বোঝাতে পর্দায় চুম্বনের দৃশ্য এখন বড় একঘেয়ে বলে মনে করেন পরিচালক শিবপ্রসাদ। “প্রেম বোঝাতে চুমুই খেতে হবে?” প্রশ্ন তাঁর। তাই ঠোঁটের বদলে শ্রাবন্তীর খোলা পিঠের সম্মোহনকে মেলে ধরলেন অভিনেতা শিবপ্রসাদ। তৈরি হল ‘আমার বস্’ ছবির গান।
দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হয়, ‘বহুরূপী’র সেই শিবপ্রসাদ আদ্যোপান্ত প্রেমিক হয়ে বৈশাখের তপ্ত হাওয়ায় নেশা ধরাবেন বাঙালির মনে। কী বলছেন তিনি? “আমার প্রেম একেবারেই আসে না! পরিচালক নন্দিতা রায় প্রায় বেত মেরে মেরে আমায় দিয়ে প্রেমের দৃশ্য করান।” গত পুজোয় ‘বহুরূপী’ ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের
সঙ্গে প্রযোজক-পরিচালক-অভিনেতার ঘনিষ্ঠ দৃশ্য চর্চার বিষয় হয়েছিল। পর্দায় সাধারণত শিবপ্রসাদকে এতটাও ঘনিষ্ঠ দৃশ্যে চট করে দেখা যায় না। সে কথা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। হাসতে হাসতে বলেছেন, “এই ধরনের দৃশ্যে আমি যে কতটা আড়ষ্ট সেটা কেবল নন্দিতাদি জানেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হাত-পা কাঁপতে থাকে। শেষে নায়িকাদেরই এগিয়ে আসতে হয়। আমায় কাছে টেনে নিতে হয়। তাঁদের সহযোগিতায় ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ে পাশ করে যাই।” এ প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়েছেন ‘কণ্ঠ’ ছবির। জানিয়েছেন, নায়িকা পাওলি দামের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কিছুতেই সহজ হতে পারছিলেন না। সে কথা নন্দিতাকে নায়িকা জানাতেই পরিচালক পাওলিকে দৃশ্য জীবন্ত করার দায়িত্ব নিতে বলেন। পাওলিকে শেষে শিবপ্রসাদের কাছাকাছি আসতে
হয়েছিল! সেই শিবপ্রসাদ অভিনেত্রী শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখলেন। বাংলা নববর্ষের আগে মুক্তি পেল উইন্ডোজ় প্রযোজনা সংস্থার ‘আমার বস্’ ছবির আরও একটি গান ‘মালাচন্দন’। সদ্য মুক্তি পাওয়া গানে আরও ছকভাঙার মতো ঘটনা আছে। এই গানে নিজেকে ভেঙেছেন অনুপম রায়ও। তাঁর লেখা, সুর দেওয়া এবং গাওয়া গানে ‘চেনা অনুপম’কে কোথাও খুঁজে পাবেন না শ্রোতা। “জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর এবং প্রেমিকের সংলাপ’ কবিতা আমার অত্যন্ত প্রিয়। জয়দাকে বলেছিলাম, কবিতাটি আমরা ছবিতে ব্যবহার করব। পর্দায় আমার আর শ্রাবন্তীর সম্পর্ক ওই কবিতার মতোই। যেখানে সম্পর্কের টানাপড়েন, লড়াইয়ের মধ্যেও কোথাও মুগ্ধতা থাকে। জয়দার কবিতার নির্যাস তেমনই”, ভাবনা ভাগ করে নিয়েছেন বড় পর্দার ‘অনিমেষ’। ‘আমার বস্’ ছবিতে এই
নামেই তাঁকে দেখা যাবে। প্রেমিকা অনেক সময়েই শরীরে ট্যাটু বা উল্কি এঁকে সেই অনুভূতির প্রকাশ ঘটান। চিত্রনাট্যকার জিনিয়া সেনের পর্দায় আসে চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য। সেই জায়গা থেকে জিনিয়ার মনে হয়েছে, গানে যদি নায়িকার খোলা পিঠে নায়ক কবিতার কয়েকটি পঙ্ক্তি লিখে দেন তা হলে কেমন হয়? “বিষয়টা যেমন অভিনব তেমনই অনুভূতিপ্রবণ। এতে বাংলা ভাষাও অক্ষুণ্ণ থাকল, বাংলা কবিতা সম্বন্ধেও ওয়াকিবহাল থাকল এ প্রজন্ম।”