ইলন মাস্কের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনআই। এর ফলে টেসলা ও এক্স-এর মালিকের সঙ্গে ওপেনএআইর কর্তৃপক্ষের চলমান দ্বন্দ্ব ও আইনি লড়াই নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার করা এ মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ওপেনএআই’র বিরুদ্ধে মাস্ক যাতে আদালতে ‘আর বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইলন মাস্ক ও ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। কিন্তু তিন বছর ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন মাস্ক। ২০২৩ সালে তিনি

তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআই তৈরি করেন। এক্সএআই প্রতিষ্ঠার পর মাস্ক চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে লাভজনক মডেলে রূপান্তরিত হতে বাধা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ। তারই অংশ হিসেবে গত বছর ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের বিরুদ্ধে কোম্পানির করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করার জন্য মামলা করেন। এবার মাস্কের বিরুদ্ধেই পাল্টা আইনি পদক্ষেপ নিল স্যাম অল্টম্যানের ওপেনএআই। এ মামলা সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী উদ্যোক্তার মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। বুধবার মামলা দায়ের নিয়ে এক বিবৃতিতে ওপেনএআই বলে, ইলন মাস্ক ওপেনএআইকে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেয়ার দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করছেন। তাকে থামাতে

আমরা পাল্টা মামলা করেছি। চার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬ এর মার্চে বিচার শুরুর তারিখ নির্ধারণ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী