১২ কোটি টাকার ফ্ল্যাটে বিলাসী জীবন, সেই কর কর্মকর্তা বরখাস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

১২ কোটি টাকার ফ্ল্যাটে বিলাসী জীবন, সেই কর কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর বারিধারায় কূটনৈতিক জোনে ১২ কোটি টাকায় ফ্ল্যাট কিনে বিলাসী জীবনযাপন করা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেই কর্মকর্তা শাহ মোহাম্মদ মারুফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ১৬ মার্চ অতিরিক্ত আয়কর কমিশনার শাহ মোহাম্মদ মারুফের অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বারিধারার কূটনৈতিক পাড়ায় ১২ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট, নিকেতন, নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে-বেনামে একাধিক প্লটসহ বিপুল সম্পদের তথ্য তুলে ধরা হয়। এরপরই নড়েচড়ে বসে আয়কর বিভাগ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়া গেলে কমিটির সদস্যরা

তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন। মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কর অঞ্চল বগুড়ায় দায়িত্বরত অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) শাহ মোহাম্মদ মারুফের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(ঘ) অনুযায়ী দুর্নীতিপরায়নতার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেহেতু সরকারি কর্মচারী বিধিমালার ১২(১) অনুযায়ী শাহ মোহাম্মদ মারুফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। শাহ মারুফ বিসিএস ২৮ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর