ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স, যা বললেন ম্যাক্রোঁ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স, যা বললেন ম্যাক্রোঁ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। স্থানীয় সময় বুধবার ফ্রান্স-৫ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আসন্ন জুনে জাতিসংঘ সম্মেলনের আগেই ঘোষণা হতে পারে উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘এ বিষয়ে আমরা সঠিক সময়েই সিদ্ধান্ত নেব’। ম্যাক্রোঁর ভাষায়, ‘আগামী জুনে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ উদ্যোগ চূড়ান্ত করবেন। ফ্রান্সের সঙ্গে সৌদি আরবও এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকবে। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের স্বীকৃতির পথে এগোতে হবে এবং আমরা আগামী কয়েক মাসের মধ্যেই তা করব’। তিনি আরও বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য এই কাজ করছি না। আমি

এটি করব, কারণ কোনো এক পর্যায়ে এটি করা ন্যায্য ও সঠিক হয়ে উঠবে’। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ফ্রান্সের সম্ভাব্য স্বীকৃতি একটি ইতিবাচক পদক্ষেপ। এটি ফিলিস্তিনি জনগণের অধিকার ও দ্বি-রাষ্ট্র সমাধানের স্বার্থে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি’। ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিয়ে আসছে। তবে তারা বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে ইসরাইল। কারণ তারা দাবি করছে, এখনই ফিলিস্তিনকে স্বাধীন

রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিপক্ব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!