চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে দেশের কোথায় কী হচ্ছে, জানালেন ফারুকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে দেশের কোথায় কী হচ্ছে, জানালেন ফারুকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন সামনে রেখে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। সমতল ও পাহাড়ে বড় পরিসরে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। যা নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেই সঙ্গে জানিয়েছেন কোথায় এবার কী অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, চৈত্রসংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বড় আকারে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এদিকে ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। নতুন বাংলাদেশ কেবল কথা

বলে না, অবশ্যই এগিয়ে যায়।’ ফারুকীর দেওয়া সেই পোস্টে আরও জানানো হয়েছে- কোথায় কোথায় এবার চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে কী আয়োজিত হতে যাচ্ছে। আর এ উপলক্ষে কী কী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষ্যে কোথায় কী হচ্ছে: * ৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল: বিজু, বিসু, সাংগ্রাই, বিহু, বাহা, ওয়ানগালাসহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় পর্যায়ে নববর্ষ উৎসব ও মেলা। * ১২ এপ্রিল: দেশব্যাপী ১২টি অঞ্চলে সাধুমেলা আয়োজন। * ১২ এপ্রিল: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে ফাগুয়া উৎসব। * ১৩-১৪ এপ্রিল: নবপ্রাণ আন্দোলনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী অনুষ্ঠান। * ১৩ এপ্রিল বিকেল ৩টা: ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ডশো। পারফর্ম করবেন এফ মাইনর (গারো ব্যান্ড), ইনভোকেশন (চাকমা

ব্যান্ড), ইমাং (ত্রিপুরা ব্যান্ড), চিম্বুক (মারমা ব্যান্ড), ইউনিটি (খাসিয়া ব্যান্ড), এবং ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রি-সহ আরও অনেকে। * ১৪ এপ্রিল সকাল ৬টা ১৫মিনিট: ছায়নটের আয়োজনে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান। * ১৪ এপ্রিল সকাল ৬টা: ঢাকার রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠান। * ১৪ এপ্রিল সকাল ৯টা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা। * ১৪ এপ্রিল সন্ধ্যা: চীনা কারিগরি দলের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড্রোন শো ও বিকেলে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে