ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা নয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে কাল আবাহনী জিতেছে ১৩৩ রানে। বিকেএসপির আরেক মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭৪ রানে জিতেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান। মিরপুর স্টেডিয়ামে জয়-পরাজয় ছাপিয়ে ফিক্সিং ইস্যু সামনে এসেছে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ব্যাটাররা ফিক্সিং করেছেন, এই অভিযোগ উঠেছে। গুলশান পাঁচ রানে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। আবাহনীর পর মোহামেডান ও গুলশানও সুপার লিগ নিশ্চিত করেছে। গুলশান ক্রিকেট ক্লাবের কোচ ও সেক্রেটারি খালেদ মাহমুদ। শাইনপুকুর ক্লাবও তার নিয়ন্ত্রণে। এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তিনি। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাইনপুকুরের তখন জয়ের

জন্য প্রয়োজন ছয় রান। এর কিছুক্ষণ আগে ড্রেসিংরুম থেকে বার্তা যায় গুলশানের ব্যাটারদের কাছে। উইকেটকিপার ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে স্টাম্পিং হন, সেটা দেখে ধারাভাষ্যকারও অবাক। বলেছেন দুঃখজনক। দেখা যায় ব্যাটার মিনহাজুল শট খেলার জন্য উইকেট ছেড়ে উপরে উঠে এসে ব্যাটে বল লাগাতে পারেননি। গুলশানের উইকেটকিপার আলিফ হাসান প্রথমে বল ধরতে পারেননি। কিন্তু ব্যাটার যেন আউট হওয়ার জন্য উতলা ছিলেন। ব্যাট মাটিতে নামাননি তিনি। উইকেটকিপার দ্বিতীয় চেষ্টায় স্টাম্প ভাঙার পর মিনহাজুল ব্যাট নামান। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কয়েকজন খেলোয়াড়ও সেই ভিডিও শেয়ার করেছেন। কাল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে দুদলের কেউ কথা বলেননি। মাঠে প্রবেশের অনুমতি পাননি সাংবাদিকরা। শেষ

ব্যাটার হিসাবে মিনহাজুল আউট হলে ম্যাচে গুলশান জিতে যায় পাঁচ রানে। আম্পায়ার মাহফুজুর রহমান ও অমিত মজুমদার জানান, এসব দেখা তাদের বিষয় না। ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, ‘অনেক সময় ব্যাটারের হয়তো টান লাগতে পারে। কোনো অভিযোগ করা হয়নি।’ গুলশানের বিপক্ষে আরও অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে তারা ১৪ বছরের কিশোরকে দলে রেখেছে, এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে পারভেজ হোসেনের আরেকটি দারুণ ইনিংস (৭৯) এবং নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে (৫৮) ২৯০ রান করে আবাহনী। হাসান মাহমুদ নেন চার উইকেট। জবাবে মাত্র ১৫৭ করে প্রাইম ব্যাংক। মাহিদুল ইসলাম (৬৪) ও মুশফিকুর রহিমের (৭৫*) হাফ সেঞ্চুরিতে মোহামেডান সাত উইকেটে ২৮৭ রান করে। জবাবে

অমিত হাসানের সেঞ্চুরির পরও অগ্রণী ব্যাংক ২১৩ রানে অলআউট হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী