বাংলাদেশে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

আরও খবর

গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ

বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির

জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার

হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব

‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি

পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি

চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার

বাংলাদেশে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস স‌চিব শ‌ফিকুল আলম। বিনিয়োগকারীরা কী কী বিষয়ে জানতে চান— এমন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে, ইতোমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কী ধরনের

সমস্যা ফেইস করছেন, সেগুলো উত্তরণে তাদের কী করতে হবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয়ে জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। তিনি জানান, এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয়। এবারের সামিটের মূল লক্ষ্য নেটওয়ার্কিং করা। এখানে আমরা নেটওয়ার্কিংকে প্রধান্য দিচ্ছি। ইজ অব ডুয়িং বিজনেস প্রসঙ্গে তিনি বলেন, সহজে ব্যবসা করার বা ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়। পৃথিবীর এমন কোনো মার্কেট নেই— যেখানে সমস্যা নেই। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধানেরও চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী

এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক আরোপের প্রভাবের বিষয়ে তিনি জানান, ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব সাফার করছে। প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে চিঠি দিয়েছেন। আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি। একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না এমন এক প্রশ্নের উত্তরে—বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ মেনুফ্যাকচেরার কোম্পানি।’ বিডার চেয়‌ারম‌্যান আরও বলেন, আজকে ওখানকার

(ব্রিকস) ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অনেক পজেটিভ এটা জানিয়েছেন। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রজেক্ট শুরু করেছেন। তারা চাচ্ছে শুধু সরকারি নয় বেসরকারি খাতেও যেন তারা ফান্ড দিতে পারেন। আমরাও তাদের বোঝানো চেষ্টা করেছি হাসপাতাল-হাউজিংসহ সামাজিক অবকাঠামোতে তাদের ফান্ড দেওয়ার সুযোগ আছে। সোমবার ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। মঙ্গলবার ছিল সম্মেলেনের দ্বিতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী